প্রয়োজনীয় সংস্কারের পর জনগণের আকাঙ্ক্ষার নির্বাচন সম্ভব: সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৫, ২০:১৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ২১:২৯

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘একটা স্বচ্ছ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। সেই সংস্কার হওয়ার পরপরই যদি আমরা নির্বাচনের দিকে যাই তাহলে জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী যে নির্বাচন আমরা প্রত্যাশা করছি, সেটি সম্ভব হবে।’ শুক্রবার দুপুরে পঞ্চগড় এম আর সরকারি কলেজ মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামী জাতীয় নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘এত বড় একটি অভ্যুত্থান, এত রক্ত, এত জীবন– এর চাওয়াটা শুধু একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না। আমরা অবশ্যই মনে করি, দ্রুততম সময়ে নির্বাচন হবে। জনগণের যারা প্রতিনিধি হবেন এই স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে, তাদের কাছে ক্ষমতা যাবে, কোনও সমস্যা নেই। কিন্তু এটি তো এক কথায় অবাস্তব এবং অসম্ভব যে ছয় মাসের মধ্যে নতুন একটি ভোটার তালিকা হালনাগাদ করা, ছয় মাসের মধ্যে নির্বাচন কমিশনকে ঠিক করা, বিচার বিভাগ সংস্কার করা, আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের সঠিক যে ভূমিকা সেই জায়গায় ফিরিয়ে আনা।

‘নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকার বলেছিল, ২০২৬-এর মাঝামাঝির আগে হবে। ২৬-এর মাঝামাঝির আগে মানে অভ্যুত্থানের দুই বছরও হচ্ছে না। এক বছর ৯ মাসের মতো। আমরা আরেকটা শুনলাম, ২০২৫-এর ডিসেম্বর বা ২৬-এর জানুয়ারি নির্বাচন হবে। যেটি যৌক্তিক মনে হবে আমরা সেটিতে কখনও দ্বিমত করবো না; কিন্তু যদি বলা হয় এ বছরের জুন, সেটা আমাদের কাছে সম্পূর্ণ অযৌক্তিক।’

সংস্কার আগে না নির্বাচন আগে এ প্রশ্নে তিনি বলেন, ‘এটা আগে-পরের বিষয় না। আমরা মনে করি, দুটির প্রক্রিয়া একই সঙ্গে থেকে চলবে। যারা এই সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করবেন এবং কাজ করছেন, তারা নির্বাচনের জন্য বসে থাকবেন এমন তো না। তারা তাদের সংস্কার প্রক্রিয়া নিয়ে প্রতিদিন কাজ করবেন। আবার নির্বাচনকে কেন্দ্র করে কাজ করছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ, তারা তাদের জায়গা থেকে কাজ করে যাবে। দুটো আলাদা প্রতিষ্ঠান, আলাদা মানুষ করছে। দুটি পাশাপাশি চলতে থাকবে। তবে এ জন্য একটা নির্বাচনের জন্য যে সময়টুকু দরকার সেটুকু দিতে হবে। আগামী ছয় মাস এ ক্ষেত্রে যৌক্তিক সময় হতে পারে না।’

‘জুলাই ঘোষণাপত্র’ প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘এই যে জুলাইয়ের এত বড় একটি অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন– তাদের একটি স্বীকৃতি থাকা উচিত। সে উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডেকেছিলেন। আমরা মনে করি, তাদের সমন্বয়ে এখানে একটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। রাজনৈতিক দলের যারা প্রতিনিধি ছিলেন তারাও তাদের জায়গা থেকে এ বিষয়ে সম্মত হয়েছেন যে অভ্যুত্থানের অবশ্যই একটি ঘোষণাপত্র থাকা উচিত। আমরা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে যে স্বপ্নগুলো দেখি তার সামগ্রিক একটি রূপরেখা এই ঘোষণাপত্রে দেখতে পাবো। আশা করি, খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা এই ঘোষণাপত্র পুরো বাংলাদেশের সামনে আসবে।’

কম্বল বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা জজ আদালতের গভর্নমেন্ট প্লিজার (জিপি) অ্যাডভোকেট আব্দুল বারী, অ্যাডভোকেট খলিলুর রহমান খলিল, গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মকাদ্দেসুর রহমান সানসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
‘গুজব ছড়ানোর দায়ে সারজিস-মিতুর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত’ 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী