ডিসেম্বরের দিকে নির্বাচন দেওয়ার চেষ্টা করবে সরকার: স্বাস্থ্য উপদেষ্টা

সিলেট প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৫, ২১:০০আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২১:০০

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের দিকে নির্বাচন দেওয়ার চেষ্টা করবে। আশা করি, আমরা সে অনুযায়ী আগাবো। তারপরও যদি নানা সংস্কারের কথা আসে, জনগণ যদি মনে করে আমাদের আরও কিছু সংস্কার করে যেতে হবে, সেক্ষেত্রে কিন্তু সরকার বলেছে জুন পর্যন্ত।’

শনিবার (১৮ জানুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় নির্বাচনের বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জনগণ আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে। আমরা এখানে দায়িত্ব পালনে এসেছি। কাজেই জনগণ যদি চায় আমরা থাকবো, যদি না চায় চলে যাবো।’

স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় আছে। সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
নুরজাহান বেগম টাইফয়েড নিয়ে বিস্মিত হয়েছিলেন, হাম নিয়ে নয় কেন
স্বাস্থ্যসেবা খাতে এনজিওদের কার্যক্রম বাড়ানোর আহ্বান উপদেষ্টার 
উপদেষ্টা নূরজাহান আপার ক্যানসার, সিঙ্গাপুরে চিকিৎসার বিষয় মানবিক: আসিফ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী