টিসিবির কার্ড বিতরণে টাকা আদায়ের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রংপুর প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ০৯:০২ আপডেট : ১৮ জুন ২০২৫, ০৯:১১

টিসিবির কার্ড বিতরণে উপকারভোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে রংপুরের কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি মো. আব্দুল লতিফ শাহ।

গ্রেফতার ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

এ ঘটনায় ভুক্তভোগী নুরুজ্জামান বাদী হয়ে কাউনিয়া থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার উপকারভোগীদের মাঝে টিসিবি ফ্যামিলি কার্ড (স্মার্ট কার্ড) বিতরণ করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম টিসিবির কার্ড বিতরণের বিপরীতে উপকারভোগী প্রত্যেকের কাছ থেকে বসতবাড়ির ট্যাক্সের তিনশ টাকা করে আদায় করেন। আবার অনেকের কাছ থেকে একই অর্থবছরে দুইবার আদায় করা হয়েছে। উপকারভোগীরা স্মার্ট কার্ড বিতরণের বিপরীতে বসতবাড়ির ট্যাক্স এবং বেশি টাকা আদায়ের প্রতিবাদ করলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলামকে অবরুদ্ধ করে রাখে।

স্থানীয়রা উপকারভোগীদের জিম্মি করে টাকা আদায়ের বিষয়টি সেনাবাহিনীকে জানায়। মঙ্গলবার বিকালে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উপকারভোগীদের জিম্মি করে ট্যাক্সের টাকা আদায়ের সত্যতা পায়। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশও সেখানে যায়। পরে ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলামকে আটকের পর থানা পুলিশের কাছে সোপর্দ করে সেনাবাহিনী।

এ ব্যাপারে টেপামধূপুর ইউনিয়নের উপকারভোগী নুরুজ্জামান বলেন, ‘আমার কাছে থেকে গত অক্টোবরে টিসিবির কার্ডের জন্য বসতবাড়ির ট্যাক্স একশ টাকা নিয়েছেন চেয়ারম্যান। একই অর্থবছরে মঙ্গলবার স্মার্ট কার্ড নেওয়ার সময় আবার বসতবাড়ির ট্যাক্স ৩০০ টাকা নিয়েছেন। আমাদের জিম্মি করে ট্যাক্স আদায় করেন তিনি। এটা চাঁদাবাজি।’ শুধু তার কাছেই নয়, ইউনিয়নের সব শ্রেণির উপকারভোগীদের জিম্মি করে বসতবাড়ির ট্যাক্সের নামে টাকা আদায় করা হয়েছে বলে জানান তিনি।

তবে অভিযুক্ত চেয়ারম্যান রাশেদুল ইসলাম দাবি করেন, টিসিবির স্মার্ট কার্ড বিতরণে ট্যাক্সের টাকা রসিদ মূলে নেওয়া হয়েছে।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ মঙ্গলবার রাতে ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলামকে গ্রেফতার করার কথা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় উপকারভোগী নুরুজ্জামান বাদী হয়ে ইউপি চেয়ারম্যানকে আসামি করে চাঁদাবাজির মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কাল বুধবার তাকে আদালতে চালান দেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম