ভুল চিকিৎসায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৫, ১৬:২২আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১৬:২২

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ডিজিটাল হাসপাতালে চিকিৎসকদের অবহেলা এবং ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর হাসপাতালে মরদেহ রেখে হাসপাতালের সবাই গা-ঢাকা দিয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে ওই হাসপাতালে প্রথমে নবজাতক এবং পরে রাত ১২টার দিকে প্রসূতি মায়ের মৃত্যু হয়। প্রসূতি মা শিরিন আক্তার (২৬) ফুলছড়ি উপজেলার বাগবাড়ী গ্রামের কছের সরদারের মেয়ে ও সবুজ মিয়ার স্ত্রী।

স্বজন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে শিরিন আক্তারকে সন্তান জন্ম দেওয়ার জন্য বোনারপাড়া ডিজিটাল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক প্রসূতি মায়ের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পরে অস্ত্রোপচারের মাধ্যমে শিরিন আক্তার একটি মেয়েসন্তান প্রসব করেন। কিন্তু রাত ১১টার দিকে নবজাতক শিশুটির মৃত্যু হয়।

অভিযোগ পাওয়া গেছে, এ ঘটনার পর রাতেই স্থানীয় বিএনপি নেতা সাদিকুর রহমানসহ ১৫-২০ জনের একটি দল হাসপাতালে গিয়ে চাঁদা দাবি করেন। এ সময় চাঁদা না পেয়ে তারা হাসপাতাল ভাঙচুর করলে চিকিৎসক ও কর্তৃপক্ষ জীবনের ভয়ে পালিয়ে যান। সে সময় প্রসূতি মায়ের রক্তের প্রয়োজন দেখা দিলে হাসপাতালে চিকিৎসক না থাকায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। একপর্যায়ে রাত ১২টায় প্রসূতি মা শিরিন আক্তারের মৃত্যু হয়।

শিরিন আক্তারের স্বামী সবুজ মিয়া ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকলেও শিরিন আক্তারের সিজারিয়ান অপারেশন করা হয়। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা আর ভুল চিকিৎসার কারণে মা ও নবজাতক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগেও হাসপাতালে একাধিক নবজাতক ও প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালটি বন্ধ করাসহ প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িত চিকিৎসক এবং কর্তৃপক্ষের কঠোর শাস্তির দাবি করেন স্বজনরা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন কুমার বর্মণ বলেন, ‘এই ঘটনাটির তদন্তের মাধ্যমে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ পাহারা রাখা হয়েছে।’

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে ডা. আব্দুল হাকিম দাবি করেন, ‘সঠিকভাবে সিজারিয়ান অপারেশন করা হয়। নবজাতকের মৃত্যুর পর বিএনপির নেতারা হাসপাতালে এসে চাঁদা দাবি এবং হামলা করলে ভয়ে চিকিৎসক ও নার্সরা পালিয়ে যান। এ কারণে প্রসূতি মা রক্ত ও চিকিৎসার অভাবে মারা যান।’

চাঁদাদাবির অভিযোগের বিষয়ে জানতে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব সাদিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

/এমএএ/
সম্পর্কিত
গাজীপুরে সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, হাসপাতাল সিলগালা
সোহরাওয়ার্দী হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ
খালেদা জিয়ার শারীরিক অবস্থা জটিল, সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা অব্যাহত: মেডিক্যাল বোর্ড
সর্বশেষ খবর
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক