বাণিজ্য মেলায় মূল্য ছাড় দেওয়ায় বিক্রি বেড়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬

রাজধানীর পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর জমে উঠেছে। মেলার শেষ সময়ে মূল্য ছাড় দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন ব্যবসায়ীরা। রবিবার (২৬ জানুয়ারি) বিকালে ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলায় দেখা যায়, বিভিন্ন পণ্যে মূল্য ছাড় দেওয়ায় বিক্রি বেড়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বিভিন্ন পণ্যে ১০ থেকে ৪০ শতাংশ মূল্য ছাড় দেওয়া হচ্ছে। ক্রেতারা মূল্য ছাড় দেওয়া পণ্যের দিকে বেশি ঝুঁকছেন। ফলে আগের তুলনায় বিক্রিও বেশি হচ্ছে।

এ বিষয়ে বাণিজ্য মেলার পরিচালক বিবেক সরকার বলেন, ‘শেষ সময়ে মেলায় ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা অনেক বেড়েছে। তা ছাড়া প্রতি বছরের মতো এবারও ব্যবসায়ীরা নানারকম মূল্য ছাড়ের অফার দিয়েছেন। মেলায় বেচা-বিক্রি অনেক বেড়েছে। বিগত বছরের তুলনায় এবার বিক্রির পরিমাণ অনেক বেশি হবে বলে আমাদের প্রত্যাশা।’

মাসব্যাপী এই মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকছে রাত ১০টা পর্যন্ত। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের কার্ড দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

 

/এমএএ/
সম্পর্কিত
বাণিজ্য মেলায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি
বাণিজ্য মেলার শেষ দিন আজ
ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা, বেড়েছে বেচাকেনা
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান