শহরের দোকানপাট বন্ধ রেখে বাগেরহাটে বাণিজ্য মেলার বিরুদ্ধে প্রতিবাদ

বাগেরহাট প্রতিনিধি
১৪ মে ২০২৫, ১৮:১১আপডেট : ১৪ মে ২০২৫, ১৮:১১

বাগেরহাটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ করেছেন ব্যবসায়ীরা। বুধবার (১৪ মে) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বাগেরহাট শহরের সকল দোকানপাট বন্ধ রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্য মেলা বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। এদিন দুপুরে বাগেরহাট শহরের বিসমিল্লাহ মার্কেটসংলগ্ন এলাকায় ব্যবসায়ী নেতারা জড়ো হয়ে এসব কথা বলেন।

তারা বলেন, ‘কোনোভাবেই বাণিজ্য মেলা করতে দেওয়া হবে না। এই বাণিজ্য মেলার নামে জুয়া ও অশ্লীলতা বাগেরহাটবাসী মেনে নেবে না।’ বাগেরহাটে বাণিজ্য মেলা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতির ব্যাপক অবনতি হয় বলে ব্যবসায়িক নেতারা জানান।

এর আগে গত কয়েকদিনে তারা মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী