রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা পেলেন ১ কোটি ৭২ লাখ টাকা

রংপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫, ১৫:১৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে রংপুরে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত ১৭২ জন আন্দোলনকারীর প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ১ কোটি ৭২ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও এবং আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘প্রতিটি জেলায় গিয়ে জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। আজ রংপুর জেলার ১শ ৭২ জন আহত যোদ্ধার মাঝে ১ কোটি ৭২ লাখ টাকার চেক বিতরণ করা হলো। এই তালিকার বাইরে যারা আছেন তাদের তালিকা তৈরির কাজ চলছে। যাদের নাম বাদ পড়েছে তাদেরও তালিকা তৈরি করে অনুদান দেওয়া হবে।’

চেক পেয়ে আন্দোলনে আহতরা অর্থ সহায়তা নয়, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

মামুন নামে আহত একজন বলেন, ‘আমার শরীরে চারটি গুলি রয়েছে। এ জন্য যন্ত্রণায় রাতভর ঘুমাতে পারি না। আমার প্রয়োজন জরুরি চিকিৎসা। এ জন্য বিদেশে যাওয়া দরকার, কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। একই কথা বলেন, আরেক আহত সায়েম। তিনি বলেন, ‘আমার শরীরে আটটি গুলি রয়েছে। আমাদের এক লাখ টাকা না দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক।’

এদিকে, চেক বিতরণের আগে বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন নেতা দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন, ‘জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের ওপর গুলি করা এবং হুকুমদাতাদের কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না। রংপুরেও কয়েকজন পুলিশ কর্মকর্তা গুলি করেছিলেন, হুকুমদাতা ছিলেন, তারা এখনও বহাল তবিয়তে কেন?’ এই প্রশ্ন করলে সভাস্থলে তুমুল হইচই ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ আয়োজনে উপস্থিত ছিলেন– রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল পুলিশ সুপার সায়েম, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা নাহিদ খন্দকার, ইমতিয়াজ ইমতিসহ অন্যরা।

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী