দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে ১০ ঘণ্টা পর ফেরি চালু

রাজবাড়ী প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৬

ঘন কুয়াশার কারণে সাড়ে ১০ ঘণ্টা বন্ধের পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চালু হয়।

শনিবার সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। রাত সাড়ে ৯টা থেকে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। ফলে সারারাত অপেক্ষমাণ যাত্রী ও যানবাহন চালকদের তীব্র ঠান্ডায় দুর্ভোগ পোহাতে হয়েছে।

সরেজমিনে রবিবার সকাল ৮টার দিকে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

সারারাত অপেক্ষমাণ যাত্রী ও যানবাহন চালকদের তীব্র ঠান্ডায় দুর্ভোগ পোহাতে হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, ‘কুয়াশার ঘনত্ব কমে আসায় রবিবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে শনিবার রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে এ নৌপথে ছোট-বড় ১৫টি ফেরি চলছে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘক্ষণ ফেরি বন্ধ থাকায় ঘাট প্রান্তে যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে। আশা করছি, দুপুরের মধ্যে যানবাহনগুলো নদী পার হতে পারবে।’

/এমএএ/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের