রেলক্রসিংয়ে আটকে থাকা ট্রাকে সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কা

খুলনা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৫

বিকল হয়ে রেলক্রসিংয়ে আটকে পড়া সারবোঝাই ট্রাকে ধাক্কা দিয়েছে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। এ ঘটনায় ট্রাক ও ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকজনের কোনও ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সংঘর্ষের বিকট শব্দে ট্রেনের যাত্রীরা ভীত হয়ে পড়েন। ঘটনাস্থলে হাজির হয় রেলওয়ে পুলিশ, থানা পুলিশসহ সংশ্লিষ্টরা।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে যশোরের অভয়নগরে নওয়াপাড়া ভৈরব ব্রিজ সংলগ্ন রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার রাজু আহমেদ জানান, সংঘর্ষের পর দ্রুততার সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হয়। ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলেও ট্রেনের কোনও বগি লাইনচ্যুত না হওয়ায় লোকজনের ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি (কুষ্টিয়া-ট-১১-২৪৬০) বড় বাড়ি ঘাট থেকে সরকারি বিএডিসির ডিএপি সার বোঝাই করে রেলক্রসিং পার হচ্ছিল। সে সময় ইঞ্জিন বিকল হয়ে লাইনে আটকে পড়ে ট্রাকটি। অনেকক্ষণ চেষ্টা করেও ট্রাকটি আর সচল করা সম্ভব হয়নি। এরই মধ্যে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চলে আসে। এ সময় কিছুই করতে না পেরে ট্রাকের হেলপার ও ড্রাইভার নিরাপদ দূরত্বে সরে যান।

একপর্যায়ে ট্রেনটি এসে সরাসরি ট্রাকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি রেললাইন থেকে ছিটকে পাশের একটি দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায়। ট্রেনের ইঞ্জিনেরও বেশ কয়েক জায়গায় ক্ষতি হয়। তবে, লাইনচ্যুত না হওয়ায় লোকজনের কোনও ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান স্থানীয় ও রেল সংশ্লিষ্টরা। পরে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে ও খুলনা থেকে ইঞ্জিন আনার পর ফের ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী