পুলিশের আশ্বাসে সাড়ে ৩ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা

কুষ্টিয়া প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৯

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাকে কুষ্টিয়ার ঝাউদিয়ায় স্থানান্তরের দাবিতে অবরোধ করার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর মহাসড়ক ছেড়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে সড়কের দুই পাশে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশের আশ্বাসে বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়ক থেকে সরে আসেন আন্দোলনকারীরা।

ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটি সদস্য ও কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল বলেন, ‘পুলিশ সুপারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ আমাদের আস্বস্ত করেছেন। তিনি বলেছেন, আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আগামী ১০ ফেব্রুয়ারি বসে কথা বলে করণীয় ঠিক করা হবে। তার আশ্বাসের ভিত্তিতে আমরা আজকের মতো আমাদের কর্মসূচি স্থগিত করেছি। এরপর আমাদের থানা নিয়ে কোনও চক্রান্ত করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় আন্দোলনকারীরা বলছেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তরের বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারির পরও প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঝাউদিয়া থানা উদ্বোধন না করা পর্যন্ত আন্দোলন চলবে।

ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস বলেন, ‘ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র ঝাউদিয়া। এখানে থানা স্থাপন না হওয়ায় চুরি-ডাকাতি, ছিনতাই এমনকি হত্যার মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত।’

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘থানা স্থানান্তরের জন্য বেশ কিছু প্রক্রিয়া আছে। এর মধ্যে অবকাঠামো নির্মাণের ব্যাপারও রয়েছে। রাতারাতি সবকিছু করা সম্ভব হয় না। এর জন্য সময় প্রয়োজন।’

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের