ছয় মাস পরেও গণহত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি সরকার: গণঅধিকার পরিষদ

রংপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২১

জুলাই-আগস্ট অভ্যুত্থানে গণহত্যাকারীদের অবিলম্বে বিচারের দাবি করেছে গণঅধিকার পরিষদ। বুধবার দুপুরে সংগঠনটির রংপুর জেলা শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে এই দাবি করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের ছয় মাস অতিবাহিত হওয়ার পরেও গণহত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি সরকার। শুরু হয়নি বিচার। এটি জুলাই বিপ্লবের সঙ্গে প্রহসন। অবিলম্বে বিচার করা না হলে কঠোর আন্দোলনে যাবে বাংলার ছাত্র-জনতা।’

এর আগে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর সিটি বাজার ঘুরে কাচারী বাজারে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন– গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য হানিফ খান সজীব, জেলার সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শের ই খোদা আসাদুল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি আরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ছাত্র অধিকার পরিষদের জেলা প্রতিনিধি ইমরান কবির, পরিষদের জেলা সদস্য হাজি মোহাম্মদ জামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

/এমএএ/
সম্পর্কিত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
‘এনসিপি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আলোচনায় থাকতে চায়’ 
আইনজীবী অধিকার পরিষদ: সুপ্রিম কোর্ট বার ইউনিটের নেতৃত্বে শোয়েব-খাদেমুল
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের