যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ, একটি উল্টে পড়লো খাদে

ভোলা প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০১ আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০২

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মানিকার হাট সংলগ্ন ইদারা বাজার মোড় এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস নাবিল নুর পরিবহন এবং চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা বাস প্রিন্স অব লাবিবা নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২০ থেকে ২৫ যাত্রী আহত হন। এ সময় প্রিন্স অব লাবিবা নামের বাসটি রাস্তার পাশের ডোবায় পড়ে যায়।

ফায়ার সার্ভিস ও বোরহানউদ্দিন থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে৷

বোরহানউদ্দিন থানার ওসি আরও জানান, বাস দুটির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। তবে তাদের মধ্যে শিশু কতজন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ছাড়াও খাদে পড়া বাসে আর কোনও যাত্রী আছে কিনা সেটিও নিশ্চিত করে বলা সম্ভব না। পানিতে বাসটির একাংশ ডুবে রয়েছে, সে জন্য টেনে উপরে তোলা সময়সাপেক্ষ।

/এমএএ/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব