মাদারীপুর পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান

মাদারীপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৮

মাদারীপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এ সময় এক দালালকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে দুদকের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম এমদাদ হাওলাদার (৫০)। তিনি সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পাতিলাদী গ্রামের আব্দুর রফিক হাওলাদারের ছেলে। এমদাদ দীর্ঘদিন ধরে ওই অফিসে দালালি করে আসছেন বলে জানা গেছে।

দুদক জানায়, মাদারীপুর আঞ্চলিক সাপপোর্ট অফিস ও তার আশপাশে বেপরোয়া হয়ে উঠেছে দালালচক্র। এমন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে সেখানে অভিযান চালায় দুদক। পরে পাসপোর্ট অফিসের সামনে গোপনে কথোপকথন ভিডিও করেন কর্মকর্তারা। পাসপোর্ট করে দেওয়ার শর্তে এক প্রত্যাশীর কাছ থেকে সাড়ে ৮ হাজার টাকা দাবি করেন এমদাদ হাওলাদার। পরে তাকে হাতেনাতে ধরা হয়। এরপর মুচলেকা দিয়ে স্ত্রীর জিম্মায় তাকে ছেড়ে দেয় দুদক।

দুদকের মাদারীপুরের সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, ভবিষ্যতে পাসপোর্ট অফিস এবং তার আশপাশে এমন কর্মকাণ্ডে লিপ্ত না থাকার শর্তে এমদাদকে তার স্ত্রীর জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হয়রানি বন্ধে পাসপোর্ট অফিসে এমন কর্মকাণ্ড নিয়মিত চলমান থাকবে।

ওই পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, ‘পাসপোর্ট অফিসের বাইরে থেকে এক দালালকে আটক করেছেন দুদকের কর্মকর্তারা। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তারা।’

/এমএএ/
সম্পর্কিত
পাসপোর্টের ‘অবনমন হয়নি’, ভিসা সমস্যার কারণ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বেনজীরের প্রত্যর্পণের নথিতে কী খুঁজছে দুবাই
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
সর্বশেষ খবর
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: সারজিস
গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: সারজিস
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন