ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যা বললেন জিএমপি কমিশনার

গাজীপুর প্রতিনিধি 
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৬

দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান। শুক্রবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

জিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, ‘আপনারা হয়তো লক্ষ করেছেন, সামাজিকমাধ্যমে একটি প্রচারণা আছে, এখানে হামলা হতে পারে। আমরা এ বিষয়টিকে উড়িয়ে দিচ্ছি না। আমরা এটি নিয়ে কাজ করছি। হয়তো ধর্মপ্রাণ মুসুল্লিদের ভয় দেখানোর জন্য এমন প্রচারণা চালানো হচ্ছে। যাতে সমাবেশে লোকজন না হয়, সে কারণেও হতে পারে। আমি আপনাদের বলছি, ভয় পাওয়ার কিছু নেই, চারদিকে আমাদের লোক আছে। আমরা পাহারা রেখেছি, চেকপোস্ট রেখেছি, সিসি ক্যামেরা রেখেছি, ড্রোনের মাধ্যমে লক্ষ রাখছি।’

তিনি বলেন, ‘মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই সমাবেশ কেন্দ্র করে মুসুল্লিরা এখানে জড়ো হচ্ছেন। আজ জুমার দিন। পাশাপাশি আজকে শবে বরাত। তাই এটির গুরুত্ব বহন করে। আর গুরুত্ব বহন করার কারণে ধর্মপ্রাণ প্রচুর মুসল্লি সমবেত হবেন। সমবেত হলে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সবার। আমরা পুলিশহ অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক আছি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। মাঠে যারা মুরুব্বিরা আছেন, তাদের ভলেন্টিয়ার সার্ভিসের জন্য বিপুলসংখ্যক নিরাপত্তাপ্রহরী রয়েছেন। তারাও নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আশা করি নিরাপত্তার কোনও ঘাটতি হবে না।’

এ সময় তাবলিগের শুরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে সৈয়দ ওসামা ইসলাম বলেন, ‘যে মেসেজগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে সেগুলো গুজব। আমরা গুজবে কান দেবো না। এখানে পুরো দেশ থেকে মানুষ আসবেন। আগামী পরশু দোয়া হবে। আমরা চাই, যেহেতু বর্তমান সরকার একটা বৈষম্যবিরোধী সরকার, প্রতিবছর যেভাবে ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে, সেরকমভাবেই এবারও পরিচালনা করতে পারবো।’

/এমএএ/
সম্পর্কিত
সাদপন্থিদের ইজতেমা বন্ধসহ প্রধানমন্ত্রীর কাছে যে ৯ দাবি জানালো হেফাজত
পশ্চিমবঙ্গের হুগলিতে বিশ্ব ইজতেমায় লক্ষাধিক মুসল্লি
নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
সর্বশেষ খবর
শিবিরের লাগাম টানতে চায় ছাত্রদল?
শিবিরের লাগাম টানতে চায় ছাত্রদল?
রাজধানীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
রাজধানীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
জামায়াত নেতার এক পোস্টে তোলপাড়, ‌‘আমিররাও ভাগ খায়’?
জামায়াত নেতার এক পোস্টে তোলপাড়, ‌‘আমিররাও ভাগ খায়’?
সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত এমএ কাশেম
সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত এমএ কাশেম
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত