ফুলে ফুলে ভরে উঠেছে সালামনগরের শহীদ মিনার

ফেনী প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৫

অমর একুশেতে শ্রদ্ধা জানাতে ফেনীর দাগনভূঞার ভাষা শহীদ সালামনগরে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। শুক্রবার সকাল থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের সালামনগরে শহীদ মিনারে দল বেঁধে শ্রদ্ধা জানান। ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর সংলগ্ন শহীদ মিনার ফুলে ফুলে ভরে ওঠে। এ সময় সবাই ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী মহান বীর শহীদ আবদুস সালামকে স্মরণ করেন এবং তার পৈতৃক বসতঘর ঘুরে দেখেন।

ভাষা শহীদ আবদুস সালাম ১৯২৫ সালের ২৭ নভেম্বর ফেনীর দাগনভূঞা উপজেলার লক্ষ্মণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার নামানুসারে পরবর্তী সময়ে ওই গ্রামের নামকরণ করা হয় সালামনগর। শহীদ আবদুস সালামের বাবার নাম মোহাম্মদ ফাজেল মিয়া এবং মায়ের নাম দৌলতের নেছা।

ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। উপজেলা নির্বার্হী কর্মকর্তা স ম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক গোলাম মো. বাতেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, ভাষা শহীদ আবদুস সালামের ছোট ভাই আবদুল করিম, ভাতিজা নুর আলম, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন প্রমুখ।

শেষে মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন ফেনী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ভাষা শহীদ সালামের পরিবার, ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদ, পিএফজি দাগনভূঞা, দাগনভূঞা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দাগনভূঞা ইয়ুথ ডেভলপমেন্ট সোসাইটি, নবজীবন রক্তদান ফোরাম-ফেনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

/এমএএ/
সম্পর্কিত
বইমেলায় গত বছরের তুলনায় বিক্রি কমেছে ৮০ শতাংশ: প্রকাশক ঐক্য 
শেষ শুক্রবারে প্রাণবন্ত বইমেলা: সন্ধ্যায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ভোগান্তি 
বিদায়ের সুর বইমেলায়: শেষ সময়ে বেচাকেনা বাড়ার আশা
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী