বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছে বাসের ধাক্কায় চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক মন্টু শেখ (৫৫) এবং সুপারভাইজার আরিফ হোসেন।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আজিজুল হক রাজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের বাসের পেছনে প্রথমে টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এরপর টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। এতে বাসের চালক ও সুপারভাইজারসহ ১২ জন আহত হন।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বাসের চালক মন্টু শেখ ও সুপারভাইজার আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
মহাসড়কেই উল্টে গেলো বাস
স্কুলে যাওয়ার পথে থামলো শিক্ষকের জীবন
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল