ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত দুই এসআই হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২২

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা দুজনই ডবলমুরিং থানায় সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে কর্মরত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরের ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং মোড়ে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন– ডবলমুরিং থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আহলাদ ইবনে জামিল ও মো. নজরুল ইসলাম।

এ ঘটনায় অভিযান পরিচালনা করে মনির ও মেহেদী নামে দুই ছিনতাইকারীকে আটক করা হয়।

পুলিশ জানায়, ছিনতাই করা অর্থ ভাগাভাগি করছিল একদল ছিনতাইকারী। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশ। অভিযানে মনির ও মেহেদী নামে দুজনকে আটক করা হয়। তবে বাকিদের ধরতে গেলে ছুরি দিয়ে পুলিশের ওপর হামলা করে পালিয়ে যায় চার ছিনতাইকারী। ওই স্থানে মোট ছয় জন ছিনতাইকারী ছিল।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছিনতাইকারী ধরতে গিয়ে ধস্তাধস্তিতে ডবলমুরিং থানা পুলিশের দুই এসআই ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। বাকি ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি