পাহাড়ে থামছে না অপহরণ, ধরে নিয়ে গেছে আরও দুজনকে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৫

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীরা আবারও দুই ব্যক্তিকে অপহরণ করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড় থেকে এই দুজনকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম।

অপহরণের শিকার দুই জন হলেন– জাহাজপুরা এলাকার আবসার আহমদের ছেলে আহমদ উল্লাহ (৪৮); আবদুস সালামের ছেলে জসিম উদ্দিন (১৮)।

ইউপি সদস্য রফিকুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই দুজন গরু নিয়ে পাহাড়ের পাশে গেলে মুখোশধারী সন্ত্রাসীরা তাদের গভীর পাহাড়ের দিকে নিয়ে যেতে দেখেছেন স্থানীয় লোকজন। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভরঞ্জন সাহা জানিয়েছেন, জনপ্রতিনিধির মাধ্যমে খবরটি পাওয়ার পর পাহাড়ি এলাকায় অভিযান চালানো হচ্ছে।

এর আগে, ৫ ফেব্রুয়ারি সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাঠপাড়া এবং বাইন্ন্যাপাড়া এলাকার ১৫ জন স্থানীয় পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহে যান। একপর্যায়ে স্থানীয় চাকমাপাড়া-সংলগ্ন এলাকার পূর্ব পাশের পাহাড়ি এলাকায় একদল অপহরণকারী অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে পাঁচ জনকে জিম্মি রেখে অন্যদের ছেড়ে দেয়।

উল্লেখ্য, কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২২৭ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী