বনে পড়ে ছিল নিখোঁজ বৃদ্ধের মরদেহ

সিলেট প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৩

নিখোঁজের একদিন পর বন থেকে সিলেট সদর উপজেলার পীরেরগাঁও গ্রাম থেকে সমর আলী নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সমর সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের লালখা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ওই এলাকার বনে পড়ে থাকা অবস্থায় নিখোঁজ সমর আলীর মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে সমর আলী নিখোঁজ ছিলেন। তার পিঠের পেছনে পোশাকজুড়ে রক্তের দাগ রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। সেই সঙ্গে পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান