জামালপুরে ভারতীয় নাগরিক গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৯ আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৯

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শুকুর আলী (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে সরিষাবাড়ী থানার পুলিশ। অবৈধভাবে প্রবেশ করার অপরাধে তার বিরুদ্ধে বুধবার দুপুরে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

জানা যায়, শুকুর আলী ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের অনুপুটি গ্রামের ওয়াহাব উল্লাহর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সরিষাবাড়ীর ভাটারা বাজার এলাকায়  মঙ্গলবার রাতে শুকুর আলী ঘোরাফেরা করছিলেন। সন্দেহ হলে তাকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। সরিষাবাড়ী থানা পুলিশ খবর পেয়ে বুধবার রাতে তাকে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে শুকুর অবৈধভাবে প্রবেশ করার বিষয়টি স্বীকার করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, ‘বৈধ কোনও কাগজপত্র না থাকায় ভারতীয় নাগরিক শুকুর আলীর বিরুদ্ধে পাসপোর্ট আইনে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। এরপর আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার