বাংলাদেশে পণ্য রফতানিতে ট্যাক্স ফ্রি সুবিধা দেওয়া হবে: পাকিস্তানের হাইকমিশনার

রংপুর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৯

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, ‘চলতি বছরের মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্য রফতানিতে ট্যাক্স ফ্রি সুবিধা দেওয়া হবে। এ ব্যাপারে দু দেশের মধ্যে আলোচনা করে আগামী এক মাসের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বুধবার দুপুরে রংপুর চেম্বার ভবনে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় পাকিস্তানের হাইকমিশনার বলেন, ‘বহু বছর পর রংপুরে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। রংপুর অনেক দিক থেকে সমৃদ্ধ একটি এলাকা। আমরা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক, ব্যবসায়িক ও সাংস্কৃতিক বন্ধন আরও জোরদার করতে চাই। সে জন্য আমাদের দেশের সরকার কাজ করছে।’

তিনি আশ্বস্ত করে বলেন, ‘বাংলাদেশের মানুষ পাকিস্তানে ব্যবসায়িক কারণ ছাড়াও ভ্রমণে যেতে চাইলে যাতে আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যে আমরা ভিসা প্রদানের ব্যবস্থা করবো। আগামী এক মাসের মধ্যে ভিসা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আরও সহজ করার জন্য কাজ করা হবে।’

মতবিনিময় সভা শেষে পাকিস্তানের হাই কমিশনারকে রংপুর চেম্বারের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

রংপুর চেম্বারের প্রেসিডেন্ট আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রংপুর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও অনেকে উপস্থিত ছিলেন। এ ছাড়াও জামায়াতের রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর আমির এটিএম আযম খানসহ জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের