দুই মাস মাছ ধরা যাবে না লক্ষ্মীপুরের মেঘনায়

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৫আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৭:৩৪

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই দুই মাস সব ধরনের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ করা হয়।

বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানান।

ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষিত লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে রায়পুরের ১১ কিলোমিটার; চাঁদপুরের ষাটনল পর্যন্ত একশ কিলোমিটার এলাকা এবং রামগতির চর আলেকজান্ডার পর্যন্ত ৩০টি মাছ ঘাট নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এসব এলাকার আশপাশের বরফকলগুলো নিষেধাজ্ঞা চলাকালে বন্ধ থাকবে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য অধিদফতর জানায়, এ বিষয়ে জেলেদের সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিংসহ সব ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ। এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা-জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।

জেলা মৎস্য অফিস ও জেলেদের সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলায় ৫২ হাজার জেলে রয়েছেন। তাদের মধ্যে ৪৩ হাজার জেলে নিবন্ধিত রয়েছেন। তারা সবাই মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন।

জেলাপ্রশাসক রাজিব কুমার সরকার বলেন, ‘এবার জেলেদের জন্য ২ হাজার ৩শ’ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ পাওয়া গেছে। এই নিষেধাজ্ঞার দুই মাসে প্রতি জন জেলে ভিজিএফের চাল পাবেন ৮০ কেজি করে। ইতোমধ্যে জেলেদের মাঝে চাল বিতরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভিজিএফের চাল নিয়ে কোনও অনিয়ম পেলে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। এ অভিযানের সময় সবার সহযোগিতা চাই।’

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের