পাহাড় থেকে মাটি কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ মার্চ ২০২৫, ২১:০৩আপডেট : ০২ মার্চ ২০২৫, ২১:০৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ধোপখোলা এলাকায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে সায়মন মিয়া (২৫) নামে এক শ্রমিক মারা গেছেন। রবিবার ভোরে এ ঘটনা ঘটে।

মৃত সায়মন ওই ইউনিয়নের বায়েক এলাকার সুলতান মিয়ার ছেলে।

একাধিক সূত্র জানায়, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ধোপখোলা এলাকার পাহাড় থেকে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে মাটি কেটে নেওয়া হচ্ছে। ওই পাহাড়ের মালিক খায়রুল ইসলামের বিরুদ্ধে এ নিয়ে আদালতে মামলাও আছে। কিন্তু কোনোভাবেই পাহাড় কাটা থামছিল না। ওই পাহাড় থেকে মাটি কাটার সময় শ্রমিক সায়মন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, পাহাড় থেকে মাটি কাটার সময় আহত হওয়া এক শ্রমিক কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম জানান, অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে মালিকের বিরুদ্ধে মামলা আছে। ওই পাহাড় থেকে আবারও মাটি কাটতে গিয়ে এক শ্রমিক মারা গেছেন। বিষয়টি আদালতকে অবহিত করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে