শ্রীমঙ্গলে পিকআপ উল্টে ২ জন নিহত, গুরুতর আহত ৬

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ মার্চ ২০২৫, ১৫:৪৬আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৫:৪৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক বহনকারী পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। তাদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৩ মার্চ) সকালে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা বাগান ফ্যাক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন– আমরাইল চা বাগানের সাধনের ছেলে বিশাল (১৯) এবং একই চা বাগানের রাম রবি দাসের ছেলে হৃদয় রবি দাস (৩২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালের দিকে উপজেলার আমরাইল চা বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাওয়ার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২০ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান, আজ সকাল প্রায় সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় আহত ২০ জন চা শ্রমিককে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে আট জনের অবস্থা গুরুতর হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত আট জনকে সদর হাসপাতালে আনার পথে দুজন মারা যান। বর্তমানে গুরুতর আহত ছয় জন চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ওসি সাইফুর রহমান জানান, এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকআপ গাড়িটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী