বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে ৪ জন বহিষ্কার

খুলনা প্রতিনিধি
০৬ মার্চ ২০২৫, ২৩:০৬আপডেট : ০৬ মার্চ ২০২৫, ২৩:০৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর কমিটি থেকে চার জনকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মহানগর কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাদের সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের আহ্বায়ক আল শাহরিয়ার ও সদস্যসচিব জহুরুল তানভীর বৃহস্পতিবার (৬ মার্চ) এই সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনও ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন তারা। পরবর্তী সময়ে বহিষ্কৃতদের কোনও কার্যক্রমের দায়ভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর দায়ভার নেবে না বলেও জানানো হয়।

বহিষ্কার হওয়া চার জন হলেন– খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, যুগ্ম সদস্যসচিব সৈয়দ আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব রাকিব হাসান সুজন, সংগঠক সাফওয়ান ইফাজ।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের সদস্যসচিব জহুরুল তানভীর বলেন, ‘এই দুজনের বিরুদ্ধে অভিযোগ আরও আগেই ওঠে। বিষয়গুলো কমিটির পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছিল। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের পর বৃহস্পতিবার সন্ধ্যায় কমিটির বৈঠকে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়।’

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি