গাইবান্ধায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
০৭ মার্চ ২০২৫, ০৯:২৯আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১০:০৮

গাইবান্ধায় পুলিশ অপারেশন ডেভিল হান্টে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন- এটিএম রাশেদুজ্জামান রোকন (৫২) ও আব্দুর রশিদ সরকার (৫৫)।

রাত ১০টার দিকে গাইবান্ধা জেলা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে রোকনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর এলাকা থেকে আব্দুর রশিদ সরকারকে গ্রেফতার করে পুলিশ।

রাশেদুজ্জামান রোকন ফুলছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কঞ্চিপাড়া ইউনিয়নের সমিতির বাজার এলাকার মৃত হাসেন আলীর ছেলে।

অপরজন আব্দুর রশিদ সরকার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘গোপন খবরে অভিযান চালিয়ে শহরের হকার্স মার্কেট এলাকা থেকে রাশেদুজ্জামান রোকনকে গ্রেফতার করা হয়েছে। গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সদর থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য-প্রমাণ রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আগুন ও চুরির ঘটনায় গত বছরের ২৩ অক্টোবর থানায় মামলা করেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মো. নুরুন্নবী প্রধান। মামলাটির তদন্তকালে ঘটনার সঙ্গে আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী