নেত্রকোনার ধনু নদ থেকে তিন জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
১০ মার্চ ২০২৫, ১৬:২২আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৬:২২

নেত্রকোনার খালিয়াজুরীর উপজেলার ধনু নদ থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকাল ৩টার দিকে ধনু নদের নাওটানা এলাকা সংলগ্ন আশালিয়া ঘাট থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ।

মৃত তিন জন হলেন– জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া এলাকার শহীদ মিয়া, কেন্দুয়া উপজেলার বোয়ালবাড়ি এলাকার হৃদয় মিয়া এবং মদন উপজেলার বাগজান গ্রামের রোকন মিয়া।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, শনিবার (৮ মার্চ) খালিয়াজুরীতে ইজারা করা জলাশয়ে মাছ শিকার করতে যাওয়া লোকজনের সঙ্গে রসুলপুর ফেরিঘাট এলাকায় নদী পারাপারকে কেন্দ্র করে স্থানীয় জগন্নাথপুর ও রসুলপুর গ্রামের লোকজনের সংঘর্ষ হয়। এ সময় কমপক্ষে শতাধিক পিকআপ, অটোরিকশা, সিএনজি অটোরিকশা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তখন মদন উপজেলার রোকন মিয়া, ইয়াছিন মিয়া, আটপাড়ার শহীদ মিয়া ও কেন্দুয়া হৃদয় মিয়াসহ বেশ কয়েকজন নিখোঁজ হন। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে অর্ধশত লোকজনকে আটক করেন।

/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী