শেরপুরে ভারতীয় চোরাই পণ্যসহ একজন গ্রেফতার

শেরপুর প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, ১৮:৫২ আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৮:৫২

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ভারতীয় লুঙ্গি ও বিভিন্ন চোরাই পণ্যসহ আমির হোসেন (৩৩) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (১৫ মার্চ) ভোরে উপজেলার রাঙটিয়া মোড়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমির হোসেন ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে।

অভিযানে চারটি বস্তায় ৮০টি হেয়ার কন্ডিশনার, তিনটি বস্তায় ১৮১টি ভারতীয় লুঙ্গি এবং এক হাজার ২০ মিটার থান কাপড় উদ্ধার করা হয়।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান বলেন, গ্রেফতার আমির হোসেনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার