চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ মার্চ ২০২৫, ১৪:১২আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৪:১২

চট্টগ্রামের হাটহাজারীতে বিভিন্ন ব্র্যান্ডের ৬৩ হাজার ৮০০ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টায় হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

এ সময় একটি পিকআপসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো– রাঙামাটি জেলার কোতয়ালি থানাধীন পৌরসভার ৭নং ওয়ার্ডের মমতাজ উদ্দিনের ছেলে শওকত আকবর (৩৪) এবং পিকআপচালক একই থানার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি ২নং ওয়ার্ডের বশির আহমেদের ছেলে বাদশা (২৬)।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।

তিনি বলেন, ‘অভিযানে মোট ৬ হাজার ৩৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। এসব কার্টনে ৬৩ হাজার ৮০০ প্যাকেট সিগারেট আছে। এতে মোট শলাকা আছে ১২ লাখ ৭৬ হাজার। উদ্ধার হওয়া সিগারেটের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। অভিযানে একটি পিকআপ গাড়িসহ দুই জনকে গ্রেফতার করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের