ঘরমুখো যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ মার্চ ২০২৫, ১৯:৩৯আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৯:৩৯

ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় চারটি পরিবহন প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এবং একে খান বাস কাউন্টারে তদারকিকালে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার দুপুরে নগরের অলংকার মোড় এবং একে খান বাস কাউন্টার সংলগ্ন বিভিন্ন বাস কাউন্টারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকিকালে, সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা এবং যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া দাবি করায় সাবিনা এন্টারপ্রাইজের প্রোপাইটর মো.  সালাউদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।’

এ ছাড়া নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করায় সোনিয়া এন্টারপ্রাইজের প্রোপাইটর ইসহাককে ৫ হাজার টাকা, একই অভিযোগে জি এস ট্রাভেলসকে ৫ হাজার টাকা এবং তিশা প্লাটিনাম এন্টারপ্রাইজকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট চারটি প্রতিষ্ঠানে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, ‘সকল কাউন্টার এবং বাস মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অতিরিক্ত মূল্য না নেওয়া এবং যাত্রীদের ভোগান্তি এড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।’

এ সময় সংস্থাটির সহকারী পরিচালক রানা দেবনাথ ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী