জ্বালানি তেলের দাম কমায় বাসভাড়া কমানোর দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জুন ২০২৫, ১৭:১৮আপডেট : ০১ জুন ২০২৫, ১৭:১৮

অন্তর্বর্তী সরকারের সময় জ্বালানি তেলের দাম একাধিকবার কমানো হলেও বাসভাড়ায় কোনও হ্রাস আসেনি বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তাই, কমতি মূল্যের সঙ্গে সমন্বয় করে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

রবিবার (১ জুন) বিকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সমিতির চেয়ারম্যান ড. মোহাম্মদ জকরিয়া এবং মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম প্রতি মাসেই কমছে, কখনও এক টাকা, কখনও তিন টাকা করে। কিন্তু বাসভাড়া কমাতে গড়িমসি করা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ জ্বালানি তেলের মূল্য হ্রাসের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন।

তারা বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেই বাসভাড়া বাড়িয়ে দেন মালিকেরা, অথচ দাম কমার পর নানা অজুহাত দেখিয়ে ভাড়া কমানো হয় না। এতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বাস্তবে আদায় করা ভাড়ায় বড় ধরনের পার্থক্য তৈরি হয়েছে।

সমিতির দাবি, সরকার গঠিত ভাড়া নির্ধারণ কমিটিতে যাত্রীদের কোনও প্রতিনিধিত্ব না থাকায় যাত্রীরা প্রক্রিয়াটি সম্পর্কে অন্ধকারে থাকেন। তাই মালিক-শ্রমিক সংগঠনের পাশাপাশি বাস ভাড়া নির্ধারণ কমিটিতে যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

তারা আরও দাবি করেন, বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়ানো ও কমানোর পূর্ণাঙ্গ তালিকা যাত্রীদের স্বার্থে মালিক ও শ্রমিক সংগঠনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতিকেও সরবরাহ করতে হবে।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
ছুটির মুখেই ধাক্কা: যুক্তরাষ্ট্রে রেকর্ড চড়া জ্বালানির দাম
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
সর্বশেষ খবর
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক