সীমান্তে মাদকসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
৩০ মার্চ ২০২৫, ১২:২৭আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১২:২৭

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ, পোশাকসামগ্রী ও কসমেটিক্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৯ মার্চ) বিকালে যশোরের বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য আটক করা হয়। তবে এ সময় কোনও চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবির টহল দল যশোরের বেনাপোল, শাহজাদপুর, পাঁচপীরতলা, আন্দুলিয়া, কাশিপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালায়।

এ সময় ভারতীয় ফেনসিডিল, গাঁজা, পাতার বিড়ি, শাড়ি, থ্রি-পিস, তৈরি পোশাক সামগ্রী, চকলেট, আতশবাজি, ওষুধ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স জব্দ করা হয়। এসব মালামালের মূল্য দুই কোটি ৭৫ লাখ ২৯ হাজার ৬৩৫ টাকা। এগুলো আজ রবিবার যশোর ও বেনাপোল কাস্টমসে জমা করা হবে।

বিজিবি অধিনায়ক আরও জানান, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী