লালমনিরহাটে ম্যুরাল ভাঙার প্রতিবাদে ডিসির অপসারণ চেয়ে সিপিবির মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৫, ০৯:৩৫আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১০:১৬

লালমনিরহাটের বিডিআর রোডের মুক্তিযুদ্ধ স্মৃতি মঞ্চের ম্যুরাল ভাঙার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মঙ্গলবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় লালমনিরহাট শহরের মিশন মোড় গোল চত্বরে সিপিবি লালমনিরহাট জেলা কমিটি এ কর্মসূচি পালন করে। এতে সিপিবির সঙ্গে সংহতি জানিয়ে অংশ নেয় ন্যাপ।

এ সময় বক্তারা এ ঘটনায় জেলা প্রশাসক (ডিসি) এইচ এম রকিব হায়দারের অপসারণ এবং আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে ‘মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনা ধ্বংসের চক্রান্ত রুখ’, ‘মহান মুক্তিযুদ্ধের ম্যুরাল ধ্বংসের দায়ভার সরকারকে নিতে হবে’, ‘৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘জেলা প্রশাসকের অপসারণ চাই’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সভাপতি কমরেড অ্যাড. ময়জুল ইসলাম ময়েজের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন– সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সংগঠক অ্যাডভোকেট রফিকুল ইসলাম অপু, লালমনিরহাট জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিরঞ্জন কুমার সিংহ, সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মধুসূদন রায়, যুবনেতা গোপাল চন্দ্র রায়, বদিউজ্জামান সোহাগ, ছাত্রনেতা সাইফুল ইসলাম শিহাবসহ অনেকে।

প্রসঙ্গত, রবিবার (৩০ মার্চ) লালমনিরহাট জেলা সদরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ মঞ্চে স্থাপিত ম্যুরালটি জেলা প্রশাসনের নির্দেশে ভেঙে ফেলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের