মাদারীপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদারীপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫, ১৭:৫২ আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৭:৫২

মাদারীপুরের ডাসারে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। রবিবার দুপুরে ডাসার উপজেলার পাথুরিয়াপা থেকে সনমান্দি পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় এই অভিযান চালান ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফ-উল-আরেফীন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের ‘বরিশাল খালের’ কোল ঘেঁষে গড়ে ওঠে অবৈধ স্থাপনা। পরে সেখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে অসাধুচক্র। এতে নষ্ট হচ্ছে পরিবেশ। খাল দখল করে গড়ে ওঠা স্থাপনায় বন্ধ হয়ে যায় পানিপ্রবাহ। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত। সেনাবাহিনীর সহায়তায় উচ্ছেদ করা হয় শতাধিক দোকানপাট।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এর আগে নোটিশ দেওয়া হলেও কেউ অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি। তাই নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা।

জনস্বার্থে নিয়মিত এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
‘ধানমন্ডি এলাকা দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত অভিযান চলবে’
ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি যত দিন হকাররা বসবেন, তত দিন অভিযান চলবে
গুলিস্তানে ফের দুই দফায় রাস্তা-ফুটপাত থেকে হকার উচ্ছেদ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম