মানিকগঞ্জের কার্টনবন্দি মরদেহের পরিচয় মিলেছে

মানিকগঞ্জ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫, ১৮:১৪আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৮:১৪

মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহ উদ্ধারের দুই দিন পর তার পরিচয় শনাক্ত হয়েছে। মরদেহটি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহার রঞ্জন গোস্বামীর মেয়ে বিউটি গোস্বামীর (৩৮)।

তবে এখনও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।

রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম।

বিউটি গোস্বামীর স্বামীর নাম অলক রঞ্জন গোস্বামী। ঢাকার উত্তরায় বসবাস করতেন তারা। অলক রঞ্জন রাজধানীর একটি বাইং হাউজে চাকরি করতেন। এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে।

ওসি (তদন্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, কার্টনবন্দি নারীর মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্তে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তথ্য-প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের খবর দিয়ে হস্তান্তর করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের বাবা নিহার রঞ্জন গোস্বামী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

প্রসঙ্গত, শুক্রবার মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকায় রাস্তার পাশ থেকে থেকে কার্টনবন্দি অজ্ঞাত নারীর মরদেহ করে  সদর থানা পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী