ভবনের ছাদ থেকে পড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫, ১৯:৪৩আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ২০:১২

রাজশাহীতে বহুতল ভবন থেকে পড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে নগরীর কাজলা ঘোষপাড়া এলাকার একটি ভবনের আটতলা থেকে তিনি পড়ে যান।

মৃত নারীর নাম ফারিহা নাজনীন রিসতা (৩৫)। তিনি ওই ভবনের সাততলায় মায়ের সঙ্গে থাকতেন। কয়েক মাস আগে তিনি দেশে আসেন। তবে পুলিশ বলছে ফারিহার মানসিক সমস্যা আছে। ফারিহার বড় বোন ও বাবা প্রবাসী। মা, ছোট বোন ও ছোট বোনের স্বামী রাজশাহী থাকেন।

পরিবারের বরাত দিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, ফারিহা বুয়েটে পড়ালেখা শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে স্বামীর সঙ্গে বসবাস করতেন। সম্প্রতি দেশে এসে মা ও বোনের সঙ্গে রাজশাহীতে নিজেদের ফ্লাটে থাকতেন। রবিবার তিনি ছাদে উঠলে ভবনের সামনের সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, ফারিহা মানসিক রোগী ছিলেন। তার চিকিৎসা চলছিল। ছাদ থেকে পড়ে যাওয়ার কারণ অসাবধানতা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

/এমএএ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের