সদ্য নির্মিত সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো শ্রমিকের

লালমনিরহাট প্রতিনিধি
০৩ মে ২০২৫, ১৭:১২আপডেট : ০৩ মে ২০২৫, ১৭:১২

লালমনিরহাটে সদ্য নির্মিত একটি সেপটিক ট্যাংক থেকে এক নির্মাণশ্রমিকের মরদেহ এবং একজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিচপাড়া গ্রামে একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নতুন নির্মাণ করা সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাঠ খুলতে একজন শ্রমিক নামার পরে ভেতরে জমে থাকা গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে আরেকজন শ্রমিক নামলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে। এ সময় মারুফ নামের একজন শ্রমিকের মরদেহ এবং আরও একজনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।

সদর থানার ওসি বলেন, এ ঘটনায় আপাতত ইউডি (অপমৃত্যু) মামলা হবে। পোস্টমর্টেম করার পরে কোনও আলামত মিললে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান