বগুড়ায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

বগুড়া প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫, ২১:১০আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ২১:১০

বগুড়ায় দুই সাংবাদিকদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে মারধর করা হয়েছে। রবিবার বিকালে শহরের জলেশ্বরীতলা এলাকায় লামাম্মার মোড়ে এ হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার জানান, ঘটনার পর হামলাকারী একজনের নাম পাওয়া গেছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হামলার শিকার সাংবাদিকরা হলেন- মাছরাঙা টিভির বগুড়া জেলা প্রতিনিধি খোরশেদ আলম এবং অনলাইন নিউজ পোর্টাল বগুড়া লাইভের সিনিয়র স্টাফ রিপোর্টার আসাফউদ্দৌলা নিওন।

জানা গেছে, রবিবার বিকাল সোয়া ৩টার দিকে সাংবাদিক খোরশেদ আলম ও আসাফউদ্দৌলা নিওন বগুড়া শহরের জলেশ্বলীর লামাম্মার মোড়ে একটি দোকানে জুস পান করেন। সেখান থেকে বের হওয়ার পরপরই মোটরসাইকেলে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত সেখানে আসে। তারা প্রথমে আসাফউদ্দৌলা নিওনের কাছে তার নাম জানতে চায়। এ সময় সাংবাদিক খোরশেদ আলম এগিয়ে এলে দুর্বৃত্তরা তার ওপর চড়াও হয়। এক পর্যায়ে দুজনকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। আক্রান্ত সাংবাদিকদের চিৎকারে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে আহত সাংবাদিকরা বগুড়া মোহাম্মদ আলী হাসাপাতালে চিকিৎসা নেন।

হামলার শিকার সাংবাদিক আসাফউদ্দৌলা নিওন বলেন, ‘হামলাকারীরা প্রথমে আমার নাম জানতে চায়। সে সময় খোরশেদ ভাই এগিয়ে গেলে তাকে মারধর শুরু করে। তখন আমি আটকানোর চেষ্টা করলে আমাকেও তারা এলোপাতাড়ি কিলঘুষি ও মারপিটে জখম করে।’

সাংবাদিক খোরশেদ আলম বলেন, ‘জুস পান করে বের হলে কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা আমাদের মারধর শুরু করে। হামলায় আমার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে।’ তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম