সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, বাটার শোরুমে লুটপাট

সিলেট প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৫, ২০:০৫আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ২০:৫৩

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে উত্তাল সিলেট। বিক্ষুব্ধ জনতার মিছিল থেকে কেএফসি, ইউনিমার্ট, বাটা, ডমিনোজ পিজ্জাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শোরুমে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রির অভিযোগ তুলে এসব প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। এ সময় বাটার শোরুমে লুটপাট হতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিলেটে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকালে নগরীর মীরবক্সটুলা এলাকায় রয়েল পার্ক হোটেল ও কেএফসি ভাঙচুর করা হয়। এরপর নগরীর পূর্ব জিন্দাবাজার, বন্দরবাজার, দরগাহ গেইটসহ আম্বরখানা এলাকার বাটার শোরুম, সুবিদবাজার এলাকার ইউনিমার্ট ও চৌহাট্টার ডোমিনোস পিজ্জার প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। এ ঘটনার পর থেকে আতঙ্কে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা এলাকার বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এ সময় দরগাহ গেট ও পূর্ব জিন্দাবাজারের বাটার শোরুম ভাঙচুরের পাশাপাশি লুটপাট করতে দেখা যায়।

জানা যায়, সোমবার দুপুর থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে বন্দরবাজার কোর্ট পয়েন্টে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ জনতা। বিভিন্ন ছাত্র ও ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও অনেকে মিছিল নিয়ে আসেন।  সেখান থেকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে জিন্দাবাজার হয়ে চৌহাট্টা শহীদ মিনার এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে উত্তেজিত জনতা প্রথমে ইসরায়েলি পণ্য বিক্রির অভিযোগ তুলে মীরবক্সটুলা এলাকার কেএফএসিতে ভাঙচুর করেন। এ সময় প্রতিষ্ঠানটির বিপুল পরিমাণ পানীয় নষ্ট করার পাশাপাশি রয়েল পার্ক হোটেল ভাঙচুর করেন। এরপর বিক্ষিপ্তভাবে বাটা শোরুম ও আশপাশের কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। কিছুক্ষণ পরে ভাঙচুর চালান আম্বরখানা এলাকার ইউনিমার্টে। এতে ওইসব প্রতিষ্ঠান বেশ ক্ষতিগ্রস্ত হয়।

সিলেট কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। তবে আর যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য বাড়তি নজরদারি রয়েছে। মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪
৭ অক্টোবরের হামলার পরিকল্পনা ইসরায়েল জানতো, তবু ‘ঘটতে দিয়েছিল’: হান্টার বাইডেন
হাসপাতালে একজনকে মৃত ঘোষণার পর নারী চিকিৎসকের ওপর হামলা
সর্বশেষ খবর
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
ময়ূরের রঙে দক্ষিণী কনের সাজে মুগ্ধতা ছড়ালেন মিম
ময়ূরের রঙে দক্ষিণী কনের সাজে মুগ্ধতা ছড়ালেন মিম
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার