আটকের ৬ ঘণ্টা পর বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ১৮:৩৫আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৮:৩৫

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ডালিম কুমার রায়  (৩২) নামে এক বাংলাদেশি নাগরিককে ছয় ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার দুপুরে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে ওই যুবককে বিজিবির হিলি আইসিপি কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেনের কাছে হস্তান্তর করেন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার রাজ কামাল। এর আগে দুজনের মাঝে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ওই বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে হাকিমপুর থানায় হস্তান্তর করে বিজিবি।

ডালিম কুমার রায় দিনাজপুর জেলার খানসামা উপজেলার বানপাড়া গ্রামের কালিপদ রায়ের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া বলেন, ‘অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে ডালিম কুমার রায় নামে এক ব্যক্তিকে হাকিমপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি। তিনি নাকি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে বিএসএফ তাকে আটক করে বিজিবির কাছে ফেরত দেয়। আমরা তাকে আগামীকাল সকালে দিনাজপুর পাঠাবো।’

 

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি