সুন্দরবনে অপহরণের শিকার ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, ১৩:৩১আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৩:৩১

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর মুক্তিপণের জন্য অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কোস্ট গার্ড সদর দফতরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদে জানা যায়, মুক্তিপণের জন্য পশ্চিম সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ১৬টি নৌকাসহ ৩৩ জন জেলেকে জিম্মি করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোংলা ও নলিয়ান কোস্ট গার্ড সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। ওই সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে দ্রুত বনের গহিনে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে অপহরণের শিকার ৬ নারীসহ ৩৩ জেলে ও ১৬টি বোট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া এ সব জেলে বুধবার সকালে মাছ ও কাঁকড়া আহরণের জন্য খুলনার কয়রা এলাকা থেকে সুন্দরবনের গহিনে গিয়েছিলেন। তখন ডাকাত করিম শরীফ বাহিনী তাদের অপহরণ করে জনপ্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।

বুধবার রাতে উদ্ধার করা জেলেদের কোস্ট গার্ডের কয়রা স্টেশন এনে প্রাথমিক চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়। তারা খুলনা জেলার কয়রার বাসিন্দা। উদ্ধার হওয়া বোটসহ জেলেদের বৃহস্পতিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি