সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটি হবে প্রহসনের নির্বাচন: মুফতি ফয়জুল করীম

চাঁদপুর প্রতিনিধি 
১০ এপ্রিল ২০২৫, ২০:২৮আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ২০:২৮

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘একটি দল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেটি নির্বাচন হবে না, সেই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন।’

বৃহস্পতিবার বিকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর সদর উপজেলার ইসলামী যুব আন্দোলনের সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ সময় সংস্কারের দাবি জানিয়ে বলেন, ‘সংস্কার ব্যতিত যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে ডাকাতি-জুলুম ও দখলধারীর নির্বাচন। আমরা চাই সংস্কার, তারপর নির্বাচন।’

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছিল, তা ভেস্তে গেছে। আবারও জুলুম, অত্যাচার, চাঁদাবাজি শুরু হয়েছে।’

পহেলা বৈশাখ প্রসঙ্গে তিনি বলেন, ‘পহেলা বৈশাখে ঢোল-তবলা ও পেঁচার ছবি দিয়ে যে মিছিল হয়, তা বাংলাদেশের সংস্কৃতি নয়। এটি পাশের দেশের স্ক্রিপ্টের সংস্কৃতি, যেটা বাংলাদেশের জনগণ মানতে পারে না। এই অপসংস্কৃতি চাই না।’

বক্তৃতা শেষে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটির নাম ঘোষণা ও শপথবাক্য পাঠ করান।

সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীনসহ নেতা-কর্মীরা।

/এমএএ/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের