‘সংস্কার ছাড়া নির্বাচন ইসলামী আন্দোলন চায় না’

জবি প্রতিবেদক
০১ মে ২০২৫, ১৪:২৬আপডেট : ০১ মে ২০২৫, ১৪:৫৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, আমরা সরকার ও সংস্কার কমিশনকে বলতে চাই, এই আট মাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দৃশ্যমান বিচার দেখছি না। তাদের বিচার শুরু করেন। সংস্কার করেন, তারপর নির্বাচনের পরিবেশ তৈরি করেন। সংস্কার ছাড়া নির্বাচন ইসলামী আন্দোলন চায় না।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন এখনও পর্যন্ত নির্বাচন হওয়ার পরিবেশ তৈরি করতে পারেনি। এখনও কোনও সংস্কার করতে পারেনি। পরিপূর্ণ সংস্কার করতে হবে, এরপর নির্বাচন। আওয়ামী লীগ যাওয়ার পর আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি করতো তাদের জায়গা বিএনপি নেতারা দখল করেছে।’

তিনি বলেন, ‘আমরা দেখছি, কোনও পরিবর্তন হয়নি। কিন্তু জনগণ চায় পরিবর্তন, সংস্কার, ন্যায়-নিষ্ঠা প্রতিষ্ঠা। চুরি-রাহাজানি, টাকা লুট করে ব্যাংকগুলোকে শেষ করে দিয়েছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার হতে হবে। তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনের পরিবেশ দেখছি না। আগে সংস্কার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা গুলি করে আমাদের ছাত্র, জনগণ, শ্রমিকদের হত্যা করেছে, তাদের বিচার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকদের যে বেতন, বর্তমান বাজারমূল্যে তা চলে না। তাদের সন্তানরা স্কুল, মাদ্রাসায় যেতে পারে না, চিকিৎসা পায় না, তাদের চিকিৎসা ভাতা অবসর ভাতা দেওয়া হয় না। বর্তমানে একদল মালিক আছে যারা কোটি কোটি টাকার মালিক, ছেলে-মেয়েদের বিদেশে পড়ায়, কিন্তু শ্রমিকের ন্যায্য টাকা দিতে পারে না।’

/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের