চাঁদপুরে আগুনে পুড়লো ১৭ ব্যবসা প্রতিষ্ঠান

চাঁদপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, ১১:৩৩আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১১:৩৭

চাঁদপুরের মতলব দক্ষিণে মুন্সিরহাট বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার সকালে বাবুরহাট-মতলব পেন্নাই সড়কে পাশের দোকানগুলোতে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই পুড়ে যায় ১৭ দোকান।

আগুনে ৫-৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা ক্ষতিগ্রস্তদের। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন জানান, সকাল সোয়া ৭টার দিকে ওই বাজারের নবীর নামে এক হার্ডওয়ার ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।  যা দ্রুতই পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে ফার্মেসি, হার্ডওয়ার, মুদি, ফলসহ ১৭টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এদিকে, মুন্সিরহাট বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন।

/এমএএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের