নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
০২ মে ২০২৫, ১৯:৪২ আপডেট : ০২ মে ২০২৫, ১৯:৪২

গোপালগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের তিন তলা থেকে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে কাশিয়ানী উপজেলায় দিবাসুর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত রাজমিস্ত্রির নাম সোহেল খান (৩৫)। তিনি ওই উপজেলার খইলশাখালী গ্রামের লিয়াকত আলি খানের ছেলে।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহেলের বাবা লিয়াকত আলি খান জানান, তার ছেলে দেবাসুর গ্রামের ইকুল শিকদারের নির্মাণাধীন বাড়িতে কাজ করছিলেন। দোতলার কাজ শেষ করে তিন তালার সিঁড়ির কাজ করতে যান সোহেল। সে সময় নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামলো আরও ২৬ প্লাটুন বিজিবি
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম