নানা আয়োজনে ময়মনসিংহে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৫, ১১:১০আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১১:১৩

ময়মনসিংহে নানা আয়োজনে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। সোমবার সকাল ৮টায় নগরীর রাম বাবু রোড এলাকা থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

পহেলা বৈশাখ উপলক্ষে ময়মনসিংহ নগরীর উমেদ আলী মাঠে বৈশাখী মেলা বসেছে।

প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি ব্রহ্মপুত্র পার সংলগ্ন শিল্পাচার্য জয়নুল পার্কে গিয়ে শেষ হয়। এতে বিভাগীয় কমিশনার আখতার আহমেদ, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।

বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা এদিকে, সকাল সাড়ে ৬টায় ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব সদস্যদের পদযাত্রা অনুষ্ঠিত হয়। নগরীর শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়ে প্রেসক্লাব কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। পরে ক্লাব মিলনায়তনে পদযাত্রায় অংশগ্রহণকারী সদস্যদের মাঝে উপহার তুলে দেওয়া হয়।

এ ছাড়া দিনব্যাপী সরকারি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ভারতীয় হাইকমিশনের বৈশাখ উদযাপন, গান গাইলেন শ্রীকান্ত ও অদিতি  
৪০০ বছরের পুরোনো মেলা, বিনিময় প্রথা কমলেও শুঁটকির বিক্রি রমরমা
উৎসবমুখর পরিবেশে জবিতে উদযাপিত হলো বর্ষবরণ
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি