রাজশাহীতে নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা-মেলাসহ নানা আয়োজন

রাজশাহৃী প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৫, ১২:১৭আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১২:১৭

আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নিতে সারা দেশের মতো রাজশাহীতে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। সোমবার (১৪ এপ্রিল) এই দিনকে বরণ করে নিয়ে রাজশাহী নগরীতে বিভিন্ন আয়োজন করা হয়েছে।

নতুন বছরকে বরণ করে নিয়ে রাজশাহী নগরীতে বিভিন্ন আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সিঅ্যান্ডবির মোড় থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শিশু একাডেমিতে অনুষ্ঠানে মিলিত হয় সকাল সাড়ে ৭টায়। এই শোভাযাত্রায় রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিন সকাল সাড়ে ৭টায় শিশু একাডেমিতে জাতীয় সঙ্গীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশন করা হয়। সকাল পৌনে ৮টায় একই স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানমালা এবং দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, বর্ষবরণ উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার আগে সমাপ্ত করার নিদের্শনা দিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।

আনন্দ শোভাযাত্রা নববর্ষ বরণের আয়োজনের বিষয়ে রাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলী বলেন, ‘বরাবরের মতো এবারও আমরা নববর্ষ উৎসব আয়োজন করছি। এবারের আয়োজনের মোটিফ বা মূল প্রতিপাদ্য থাকবে আমাদের ঐতিহ্য এবং জুলাই গণ-অভ্যুত্থানকে ফুটিয়ে তোলা। এদিন সকাল থেকেই আনন্দ শোভাযাত্রা, শিল্পকর্ম প্রদর্শনী, সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন আয়োজন করা হচ্ছে।’

দিবসটি উপলক্ষে দিনব্যাপী বরেন্দ্র গবেষণা জাদুঘর ও রাজশাহী কেন্দ্রীয় উদ্যান শিশু-কিশোর, শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রবেশমূল্য ছাড়া দর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ভারতীয় হাইকমিশনের বৈশাখ উদযাপন, গান গাইলেন শ্রীকান্ত ও অদিতি  
৪০০ বছরের পুরোনো মেলা, বিনিময় প্রথা কমলেও শুঁটকির বিক্রি রমরমা
উৎসবমুখর পরিবেশে জবিতে উদযাপিত হলো বর্ষবরণ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের