নববর্ষ বরণে ফরিদপুরে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফরিদপুর প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৫, ১২:৫৫আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৩:২১

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ফরিদপুরে শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার ‌সকাল ‌৮টায় ফরিদপুরের জেলা প্রশাসক‌ কামরুল হাসান মোল্লার নেতৃত্বে জেলা প্রশাসন কার্যালয় থেকে বর্ষবরণ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ‌শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অম্বিকা ময়দানে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন– পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহিদ হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক রওশন আলী, সিভিল সার্জন মাহমুদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবির, জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইসা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে ‌শুরা সদস্য‌ অধ্যাপক আব্দুত তাওয়াব, ‌বিভিন্ন‌ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিক, এনজিও সংগঠনের নেতৃবৃন্দসহ ‌ সর্বস্তরের জনতা।

শোভাযাত্রাটি অম্বিকা ময়দানে পৌঁছালে বাঙালি সংস্কৃতির বিভিন্ন খাবার প্রশাসনের পক্ষ থেকে পরিবেশন করা হয়।

নববর্ষের অনুষ্ঠানের জেলা প্রশাসক কামাল হাসান মোল্লা বলেন, ‘আমরা এই দিনে আমাদের যত গ্লানি, দুঃখ, অপূর্ণতা– সবকিছু ধুয়েমুছে নিজেদের আলোকিত করবো, আমাদের চারপাশ আলোকিত করবো।’

/এমএএ/
সম্পর্কিত
ভারতীয় হাইকমিশনের বৈশাখ উদযাপন, গান গাইলেন শ্রীকান্ত ও অদিতি  
৪০০ বছরের পুরোনো মেলা, বিনিময় প্রথা কমলেও শুঁটকির বিক্রি রমরমা
উৎসবমুখর পরিবেশে জবিতে উদযাপিত হলো বর্ষবরণ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী