রাঙামাটি কারাগারে নেচে-গেয়ে বাংলা নববর্ষ ও বিজু উদযাপন

রাঙামাটি প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৫, ১৬:৪৯আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৬:৪৯

রাঙামাটি কারাগারে নেচে-গেয়ে বাংলা নববর্ষ ও বিজু উদযাপন করলেন কারাবন্দিরা। সোমবার সকালে কারাগারের অভ্যন্তরে বর্ষবরণ উৎসবের আয়োজন করে কারা কর্তৃপক্ষ।

সকালে পান্তাভাত, ইলিশ মাছ এবং পাহাড়ের ঐতিহ্যবাহী পিঠা বিতরণ করা হয় কারাবন্দিদের মাঝে। জেল সুপার দিদারুল আলম, জেলার মো. সাইমুরসহ কারা কর্তৃপক্ষ উপস্থিত থেকে এসব খাবার বিতরণ করেন।

একই সঙ্গে দুপুরে পোলাও, মুরগির মাংস, ডাল, সালাদ, পান, সুপারি, মিষ্টি পরিবেশন করা হয়। রাতেও উন্নতমানের খাবার পরিবেশন করা হবে বলে কারা কর্তৃপক্ষ জানায়।

পাহাড়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব বিজু উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারাবন্দিদের জন্য ছিল ঐতিহ্যবাহী খাবার। পরিবার-পরিজনহীন থেকেও নেচে-গেয়ে নিজেদের মতো দিনটি উদযাপন করছেন বন্দিরা।

রাঙামাটি জেল সুপার দিদারুল আলম জানান, পরিবার থেকে দূরে থাকা বন্দিরা যাতে বর্ষবরণের আনন্দ থেকে বঞ্চিত না হন সেজন্য কারা মহাপরিদর্শকের নির্দেশে এই আনন্দ আয়োজন করা হয়েছে। যেহেতু বর্ষবরণ পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব। তাই রাঙামাটি জেলা কারাগারে বন্দি বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন যাতে পাহাড়ের ঐতিহ্যবাহী গানে নেচে গেয়ে এই উৎসব পালন করতে পারেন, সেজন্য আমাদের এই আয়োজন।

/এমএএ/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান