চট্টগ্রামে মাদকসহ তিন মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ এপ্রিল ২০২৫, ১৪:১৮আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৪:১৮

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে ১৯ কেজি গাঁজা এবং এক হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, সোমবার (১৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়। তারা হলো– মোতালেব হোসেন (৪২) ও নুরুন্নবী (৩৫)। তাদের কাছ থেকে এক হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিন সকালে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তোপেল চাকমা (২৪) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার ব্যাকপ্যাক ও ট্রাভেল ব্যাগে লুকিয়ে রাখা ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেফতার তিন জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর পুলিশে সোপর্দ করেছে র‌্যাব।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম